কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে ঘরের উঠানের একটি গাছের ডাল কাটতে যান রাশেদা। ওই গাছের ওপর দিয়েই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার চলে গেছে। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে মুহূর্তের মধ্যে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা নিচে উঠানে ছিটকে পড়ে অচেতন হয়ে যান।

নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক বলেন, “দুপুরের দিকে রাশেদা ঘরের পাশের গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি, সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে।”

হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার বলেন, “কাঁচা গাছ বিদ্যুতায়িত হওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধারের ব্যবস্থা করি।”

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।