মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার জন, সন্ধ্যায় শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার জন, সন্ধ্যায় শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার জন, সন্ধ্যায় শপথ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশের মন্ত্রিসভার আকার বাড়ছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ চার জনের শপথ হতে পারে।

তাদের বাইরেও কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভায় আরো কয়েকজনকে যুক্ত করা হতে পারেও বলেও সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তার জায়গায় এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াতে পারেন বলেও জানা গেছে।

মন্ত্রিসভার নতুন চার সদস্য হিসেবে যাদের নাম জানা গেছে তাদের মধ্যে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

তাদের মধ্যে দুই জন নিশ্চিত করেছেন যে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য তাদের ডাকা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের মন্ত্রিসভায় বর্তমানের প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী আছেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদার পাঁচ জন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো পাঁচ জন উপদেষ্টা রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *