মহালছড়ির দুর্গম মুড়াপাড়ায় নিরাপদ পানি নিশ্চিতে রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

মহালছড়ির দুর্গম মুড়াপাড়ায় নিরাপদ পানি নিশ্চিতে রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

মহালছড়ির দুর্গম মুড়াপাড়ায় নিরাপদ পানি নিশ্চিতে রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম মুড়াপাড়া এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে সচল রাখতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় পানি সরবরাহ স্থাপনাগুলোর সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সমস্যা দেখা দিলে দ্রুত তা শনাক্ত করে সমাধানের সক্ষমতা তৈরি করা।

প্রশিক্ষণে পানি সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, পানি পয়েন্ট ও স্থাপনার পরিচর্যা, নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এবং নিরাপদ পানি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে পানি পয়েন্ট ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির উপ-সমন্বয়কারী খোকন বিকাশ ত্রিপুরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জাবারাং কল্যাণ সমিতির ফিল্ড কোঅর্ডিনেটর তুষার কান্তি খীসা, অজিত মারমা, কার্বারী ভূমিকা ত্রিপুরা এবং কমিউনিটি নিউট্রিশন প্রমোটার মূর্ছনা ত্রিপুরা।

প্রশিক্ষণে প্রধান আলোচক ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার বলেন, কোনো পানি সরবরাহ স্থাপনা নির্মাণের পর সেটি নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ না করলে একসময় অকার্যকর হয়ে পড়তে পারে। তাই স্থাপনাগুলো সচল রাখতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহালছড়ির দুর্গম মুড়াপাড়ায় নিরাপদ পানি নিশ্চিতে রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

তিনি পানি ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত তা শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয়ভাবে পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও তার সঠিক ব্যবহার নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে পানি পয়েন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য Operation & Maintenance (O&M) Orientation প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির নিশ্চয়তা শুধু স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে নয়, বরং শিশুদের পুষ্টি, নারীদের জীবনযাপন এবং সামগ্রিক জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এ কারণে পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণের পাশাপাশি সেটি যাতে দীর্ঘদিন কার্যকর থাকে, সে জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দক্ষতা বাড়ানোর এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Friends in Village Development Bangladesh (FIVDB)-এর উদ্যোগে এবং Helen Keller Intl-এর সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ দুর্গম মুড়াপাড়ার পানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, নিরাপদ ও টেকসই করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed