নানিয়ারচরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল
![]()
জার্নাল প্রতিবেদক
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) এশার নামাজের পর উপজেলার হটিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িঘাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. শফিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মহানবীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।