বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে বান্দরবান রিজিয়নের আওতাধীন এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স প্রাঙ্গণে আয়োজিত চিকিৎসা কার্যক্রমে ৩৪ জন রোগীকে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য মোট ১ লাখ ২২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় প্রতি রোববার ও বুধবার নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। চিকিৎসাসেবার পাশাপাশি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

রোববারের কার্যক্রমে চিকিৎসাসেবা গ্রহণ করতে আসা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেসব রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের মধ্য থেকে ৩৪ জনকে আর্থিক সহায়তার আওতায় আনা হয়।

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা

এ সময় এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের ক্যাপ্টেন ফুয়াদ ইবনে রশিদ ও ক্যাপ্টেন ঈশ্বরী মন্ডল মৌ উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নির্বাচিত রোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে জটিল রোগের চিকিৎসা ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষেই সম্ভব হয় না। এ বাস্তবতায় সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত চিকিৎসা ও আর্থিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগকে সহজ করছে।

স্থানীয়দের মতে, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও আর্থিক সহায়তার মতো মানবিক উদ্যোগ পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও বিভিন্ন মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবান সেনা রিজিয়নের এ চিকিৎসা ও আর্থিক সহায়তা কর্মসূচিও সেই জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *