খাগড়াছড়ির রামগড়ে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মফস্বল এলাকার জনবসতির জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে অংশীদারিত্ব করতে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ব্রাক ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট রামগড় শাখার উদ্বোধন করা হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকালে ব্যাংকটির এজেন্ট মেসার্স শোভন এন্টারপ্রাইজ এর আয়োজনে রামগড়ের সোনালী ব্যাংকের বিপরীতে রুপালী মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী।

ব্যাংকটির ট্যারিটরী ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজিব কান্তি রুদ্র, রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিফাটমেন্টের আরএম মোঃ কপিল উদ্দিন, রামগড় থানা ওসি (তদন্ত) মোঃ মনির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্যাহ প্রমুখ।

ব্যাংকটির এএফও মিঠুন চন্দ মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন। এসময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।