বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু এবং নবনিযুক্ত সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদকে বাঘাইছড়িতে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বাঘাইছড়ির প্রধান সড়কগুলো।

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। বাঘাইছড়ির নেতাকর্মীদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বাঘাইছড়ির নেতাকর্মীদের এই ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। রাঙামাটি জেলা পরিষদকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে।”

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রমে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ নতুন জেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে তৃণমূলের আশা-আকাঙ্ক্ষা পূরণের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে। বাঘাইছড়িসহ জেলার প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাব।”

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা

তিনি আরও বলেন, জেলা পরিষদের দায়িত্ব পাওয়া শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের একটি বড় সুযোগ। জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed