ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক’ বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে সাত দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়, প্রত্যাহার আদেশের আগে ক্যান্টনমেন্ট থাকার ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার নাম উল্লেখ করে একজনকে বলতে শোনা যায় যে, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসলে পুলিশ “কিছুই করতে পারবে না”।

“রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল,”- এমন মন্তব্যও করতে শোনা যায় ওই অডিওতে। সেইসঙ্গে, পুলিশে ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দিকে ঝুঁকছেন’ এবং পদায়নের ক্ষেত্রে ‘ঘুষ বাণিজ্য করছেন’ বলেও অভিযোগ তোলা হয়েছে।

সামাজিক মাধ্যমে দাবি করা বলা হয় যে, অডিওটি পুলিশ কর্মকর্তার মো. রাকিবুল হাসানের। যদিও সেটি নিরপেক্ষভাবে যাচাই করা বিবিসি’র পক্ষে সম্ভব হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *