রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অবস্থিত প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রকল্পের সার্বিক কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে বিস্তারিত ব্রিফ করেন বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। একই সঙ্গে প্রকল্পের বাস্তবায়ন, কারিগরি বিষয় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হওয়ায় তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় এনে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনার চাপ কমবে, অন্যদিকে বিকল্প জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।

পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *