কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় ইউএনও-র নেতৃত্বে কমিটি গঠন হচ্ছে
![]()
জার্নাল প্রতিবেদক
কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্য-সচিব থাকবেন।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও জোরদার হয়েছে।
কিশোর গ্যাংয়ের অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনে উঠে এসেছে। সম্প্রতি পুলিশের একটি উচ্চপর্যায়ের কমিটি কিশোর গ্যাংয়ের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা ও ডিজিটাল প্রতারণা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।