কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সেনাপ্রধান এ ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেন।

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

এ সময় তিনি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যাচাই ও উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ বাৎসরিক ফায়ারিং পরিচালিত হয়।

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

এ ধরনের প্রশিক্ষণ সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed