২ বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করলেন মহালছড়ি জোন অধিনায়ক

২ বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করলেন মহালছড়ি জোন অধিনায়ক

২ বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করলেন মহালছড়ি জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় অবস্থিত চোলামনি বৌদ্ধ বিহার ও জয়সেন পাড়া বৌদ্ধ শিশু ঘর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন অধিনায়ক। এ সময় বিহারের উন্নয়নে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ চোলামনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

২ বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করলেন মহালছড়ি জোন অধিনায়ক

পরিদর্শনকালে বিহারের সার্বিক উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি। পাশাপাশি স্থানীয় পাহাড়িদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

পরে জোন অধিনায়ক জয়সেন পাড়া বৌদ্ধ শিশু ঘর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

এ সময় বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

২ বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করলেন মহালছড়ি জোন অধিনায়ক

মতবিনিময়কালে জোন অধিনায়ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে মহালছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed