পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এ র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো মুখর হয়ে ওঠে।

বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে পানছড়িতে দিবসটি উপলক্ষে বিএনপির কর্মসূচি শেষ হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *