পলাশপুর বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ গুইমারা সেক্টরের আওতাধীন ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যোগে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র, খাদ্য সামগ্রী, ঢেউটিন, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
সকালে পলাশপুর জোন সদরে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
এসময় পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ খসরু রায়হানসহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।