ফেনীতে ১৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
ফেনীতে বিভিন্ন সময়ে আটক করা ১৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর আনুমানিক মোট মূল্য ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকা।
বুধবার সকালে ফেনীর দাগনভুইয়া উপজেলার জায়লস্করস্থ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক কর্নেল মো. মারুফুর আবেদীন।এ সময় উপস্থিত ছিলেন বিজিবি ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খান ও জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ প্রমুখ।
![]()
![]()
![]()
বিজিবি জানায়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত উদ্ধার করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, যেগুলোর আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ টাকা, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, যেগুলোর আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ টাকা, ৬শ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল, যেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা, ১৩ হাজার ২শ ১১ বোতল ভারতীয় হুইস্কি, যেগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ টাকা, ৫শ ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা, যেগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ ৫০ টাকা, ১৬ হাজার ৪শ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, যেগুলোর আনুমানিক মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, ১৩ লাখ ৮৩ লাখ ৬শ ৬২ পিস ভারতীয় সেনেগ্রা, টার্গেট ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট, যেগুলোর আনুমানিক মূল্য ১৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২শ টাকা, ৩৯.৫ লিটার বাংলা মদ, যেগুলোর আনুমানিক মূল্য ১১ হাজার ৮শ ৫০ টাকা, ৯ বোতল রিকোডেক্স সিরাপ, যেগুলোর আনুমানিক মূল্য ৩ হাজার ৬শ টাকা।