ঝিনাইদহ সীমান্ত এলাকায় ৩ হাজার বোতল ফেন্সিডিল জব্দ
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিন হাজার ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
গত ৬ মে শনিবার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ পরিমাণ ফেন্সিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে ওই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বেলের মাঠ এলাকায় ফাঁকা মাঠের মধ্যে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাকে লোড করা হচ্ছে।
এরপর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানার নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময়ে মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়েপালিয়ে যান। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ১৫টি প্লাস্টিকের বস্তা ভর্তি৩১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিলি জব্দ করে। জব্দ করা মাদকদ্রব্যের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।