খাগড়াছড়ির রামগড়ে বিজিবির মানবিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন প্রতিষ্ঠান, গরীব ও দুঃস্থ উপজাতি এবং বাঙ্গালী ব্যক্তিবর্গের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।
আজ ৭ মার্চ বৃহস্পতিবার জোন সদরে এসব সহায়তা প্রদান করা হয়।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।

জানা যায়, এদিন রামগড় উপজেলায় বসবাসরত উপজাতি এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থ জনসাধারনের মাঝে রামগড় জোন কর্তৃক ১৫০ টি পরিবার এবং ১২টি এতিমখানায় তৈল, ডাল, চিনি, আলু ও পেয়াজসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জোন অধিনায়ক জানান, রামগড় জোন কর্তৃক গরীব ও দুঃস্থ উপজাতি এবং বাঙ্গালী জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।