রাঙামাটিতে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামুল্য চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তায়ে অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামুল্য চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন।
আজ বৃহস্পতিবার সকালে ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে কাপ্তািইয়ের বিভিন্ন এলাকায় এসব চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন মগবান ইউনিয়নের দায়িত্বপুর্ণ বরাদম আর্মি চেক পোষ্টের দায়িত্বপূর্ণ দুর্গম দুলুছড়ি, কুকুজ্যাছড়ি, কেরেককাটাতে বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারন ও শিশুদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল চিকিৎসা সেবা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পে প্রায় শতাধিক রোগী চিকিৎসা নেয়। সেনাবাহিনীর এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় ব্যাটালিয়নের পক্ষ হতে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।