খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত এলাকার পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ন্যাত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন।
এসময় শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও ওষুধ পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ দেখা যাওযার পর স্বাস্থ্য সেবা উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, ৫ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল রাকিবুল ইসলাম, গাইনী চিকিৎসক লেঃ কর্নেল ডাক্তার সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাক্তার আসিফ রোবায়েত, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাক্তার সাবিনা, ক্যাপ্টেন ডাক্তার রাকিব, ডাক্তার আশুতোষ চাকমা, জোনের ক্যাপ্টেন মোমিন শিহাব প্রমুখ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।