শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর পোনে ৩টায় রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ও আগারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন হতে ৮ টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে।

মিরপুর সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।

শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এমআরটি লাইন-৬ এর একটি অন্যতম স্থাপনা। মেট্রোরেল স্টেশনের সংলগ্ন স্থাপনায় অগ্নিকান্ডের কারণে মেট্রোরেল স্টেশনটিও অগ্নিঝুঁকির মধ্যে ছিল।

এ প্রেক্ষিতে মেট্রোরেল স্টেশনে অগ্নিকান্ড সংঘটিত হলে এমআরটি লাইন-৬ ক্ষতিগ্রস্ত হতো বলে প্রতীয়মান।

উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা মেট্রোরেল স্টেশনের মতো একটি অধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে অগ্নি দূর্ঘটনা হতে রক্ষা করতে সহায়তা করে।

দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।