সেনাবাহিনীর জন্য ভারত থেকে আসছে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে আমদানি করা হচ্ছে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে।
রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানিকারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।
১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউএস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিস্টিক।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানি করা ১০টি মিল্ক ভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।