সেনাপ্রধানের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।

আর্মি সদর দপ্তরে অনুষ্ঠিত এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।

সেনাপ্রধানের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন, বর্তমানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

সেনাপ্রধানের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ ও ভবিষ্যত মিশনসমূহে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও জাতিসংঘের শান্তিরক্ষা উদ্যোগে দায়িত্বশীল ভূমিকা রেখে চলবে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।