রামগড়ে এতিমখানা, মন্দির ও অসহায়দের মাঝে বিজিবির মানবিক সহায়তা

রামগড়ে এতিমখানা, মন্দির ও অসহায়দের মাঝে বিজিবির মানবিক সহায়তা

রামগড়ে এতিমখানা, মন্দির ও অসহায়দের মাঝে বিজিবির মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি) এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, আর্থিক অনুদান এবং সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত রামগড় জোনের দায়িত্বপূর্ণ খাগড়াবিল ও বাগানবাজার এলাকার দুটি এতিমখানা মাদ্রাসায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে মহামুনি, লাচারীপাড়া ও বাজার চৌধুরীপাড়া এলাকার তিনটি বৌদ্ধ মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রামগড়ে এতিমখানা, মন্দির ও অসহায়দের মাঝে বিজিবির মানবিক সহায়তা

এছাড়াও রামগড় জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ৩০ জন গরীব ও অসহায় ব্যক্তির মাঝেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

রামগড় জোন (৪৩ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, চোরাচালান ও অপরাধ দমনসহ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় জোন কর্তৃপক্ষ।

স্থানীয়রা রামগড় জোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজিবির এসব কর্মকাণ্ড শুধু নিরাপত্তা নয়, জনগণের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed