সেনাবাহিনীর পরিষ্কার অবস্থান: কোরবানির বর্জ্য ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো সম্পৃক্ততা নেই
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে—ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এমন বক্তব্যে প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন মহলে। বিষয়টি স্পষ্ট করতে আজ এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নয় এবং ভবিষ্যতেও এতে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, “বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের স্থানীয় পর্যায়ের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই অধিকতর যৌক্তিক।”
সেনাবাহিনীর এ অবস্থান তাদের সাংবিধানিক দায়িত্ব ও কার্যপরিধি অনুযায়ী সুনির্দিষ্ট ভূমিকা পালনের প্রতি প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।