সেনাবাহিনীর সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর নির্ভুল পরিকল্পনা ও সমন্বিত অভিযানে আজ ভোরে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে দেশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুজন সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফকে আটক করে যৌথ বাহিনী।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অংশ নেয় বিভিন্ন সামরিক ফরমেশন, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ। নিখুঁত সমন্বয়ের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ দেশের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ‘সেভেন স্টার গ্রুপ’-এর নেতৃত্বে ছিলেন এবং সরকারের ঘোষিত ‘২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা’-তেও তাদের নাম রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে— যেকোনো অপ
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।