ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে কুড়িগ্রামে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে কুড়িগ্রামে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে কুড়িগ্রামে সেনাবাহিনীর মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে কুড়িগ্রামে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল সোমবার রাত ৯টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অবস্থিত সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।

সভায় ক্যাম্প কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।” তিনি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সেনাবাহিনী সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে।

সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সেনাবাহিনীর এই মানবিক ও প্রয়াসমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের ক্ষেত্রেও নিরবিচারে কাজ করে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।