মার্কিন মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অনুশীলন

মার্কিন মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অনুশীলন

মার্কিন মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অনুশীলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে মার্কিন মেরিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথ ফিটনেস ও সৌহার্দ্য বৃদ্ধি কার্যক্রমে অংশ নি‌য়ে‌ছে। এ মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্টের এই অনুশীলন দুই বাহিনীর সদস্যদের দলগত দক্ষতা, আস্থা ও প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বৃহস্প‌তিবার (১৮ ডি‌সেম্বর) সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে ঢাকার মা‌র্কিন দূতাবাস এসব তথ্য জানায়। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মার্কিন মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অনুশীলন

যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের একজন প্রতিনিধি বলেন, “এ কার্যক্রম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন। সম্মিলিত প্রশিক্ষণ দুদেশের বাহিনীর সদস্যদের পারস্পরিক আস্থা ও দলগত সমন্বয়কে আরও মজবুত করে, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারকে এগিয়ে নেয়।”

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়— যার মধ্যে রয়েছে যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষা।

যুক্তরাষ্ট্র দূতাবাস দুদেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।