ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ি এলাকায় জনসচেতনতা বাড়াতে বিশেষ সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে সাজেক-বাঘাইছড়ি এলাকার দুর্গম নির্ঝুম পাহাড়ের জুপুই পাড়ায় এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় জুপুই বিওপির কমান্ডার স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন।

সভায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও মানুষের অনুপ্রবেশ রোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহ ও আশ্বাস দেওয়া হয়।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি নির্বাচনকালীন স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বিজিবি স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করে।

সভায় উপস্থিত পাহাড়ি বাসিন্দারা নির্বাচন নিয়ে বিজিবির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান এবং তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, দুর্গম সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল, নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।