সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন জোরদারের লক্ষ্যে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে রাঙামাটির লংগদু উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন, বিনামূল্যে ওষুধ বিতরণ, আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় লংগদু উপজেলার ধনপতি ও মনপতি বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালি জনগোষ্ঠীর নারী-পুরুষ এ কার্যক্রমের আওতায় চিকিৎসা সেবা গ্রহণ করেন।

লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ-এর দিকনির্দেশনায় আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয় ও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

চিকিৎসা সেবার পাশাপাশি কুকুরে কামড়ানো এক অসুস্থ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করে তার চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করে সেনাবাহিনী। এতে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়।

এ সময় সেবাগ্রহীতারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হলেও সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।