রুমা ব্যাটালিয়নের উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের দরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বান্দরবানে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) আজ দুপুরে বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেছে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা, মারমা ও সালছড়া পাড়া এলাকার ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নয়; সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তাতেও আমরা সর্বদা পাশে থাকি। এই ধরনের উদ্যোগ পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধন আরও সুদৃঢ় করবে।”
স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক সহায়তাকে প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ সহায়ক হবে এবং শীতের কঠিন সময়ে সান্ত্বনা যোগাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।