সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসরত অসহায়, সুবিধাবঞ্চিত এবং দারিদ্র্যরোধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আলীকদম সেনা জোন সম্প্রতি ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের সার্বিক সহযোগিতায় আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক-এর তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।
আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা দায়িত্বপূর্ণ এলাকায় অসচ্ছল, অসুস্থ ও দুস্থ জনগণ এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট দুই লক্ষ চুরাশি হাজার চারশত সাতচল্লিষ্ট টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এই সহায়তার মধ্যে ছিল পরিবারের দৈনন্দিন চাহিদা, শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসা সহায়তা এবং স্থানীয় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদানের উদ্দেশ্য।
উক্ত কার্যক্রমের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত মানুষরা উপস্থিত ছিলেন।
তারা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় এমন সহায়তা মানবিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সেনাবাহিনীর এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, “সেনাবাহিনী শুধু সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে, অসুস্থ ও দুস্থদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা শুধু দেশ রক্ষায় নয়, মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, আলীকদম জোন দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, জনকল্যাণ ও মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।