মারিশ্যায় বিজিবির অভিযানে মালিকবিহীন সেগুন কাঠ জব্দ, চোরাচালান দমনে নজরদারি জোরদার

মারিশ্যায় বিজিবির অভিযানে মালিকবিহীন সেগুন কাঠ জব্দ, চোরাচালান দমনে নজরদারি জোরদার

মারিশ্যায় বিজিবির অভিযানে মালিকবিহীন সেগুন কাঠ জব্দ, চোরাচালান দমনে নজরদারি জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী সেগুন কাঠ জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশে আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ রিভারঘাট পোস্টের হাবিলদার মোঃ রুস্তম আলীর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মোস্তফা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ চোরাচালানী সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৯৬ দশমিক ৬৯ ঘনফুট এবং এর আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৫ হাজার ৭৬৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করেছে, যা সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

জোন অধিনায়ক জানান, চোরাচালান দমনে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও গতিশীলভাবে চলমান থাকবে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, পার্বত্য সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত হলেও সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযানে এ ধরনের চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed