সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল পানছড়ির আলীনগর

সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল পানছড়ির আলীনগর

সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল পানছড়ির আলীনগর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেলেও বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর তৎপরতায় আশপাশের এলাকা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলীনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি স্থানীয় বাসিন্দা রঙ্গু মিয়ার ছেলে তুলা মিয়া (৩৫)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এতে দুই কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ঘরের আসবাবপত্রসহ নগদ প্রায় ৯৩ হাজার টাকা আগুনে ভস্মীভূত হয়।

সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল পানছড়ির আলীনগর

ঘটনার খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর পানছড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সঙ্গে পানছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন।

সেনাবাহিনীর দ্রুত সিদ্ধান্ত ও সমন্বিত উদ্যোগের ফলে আগুন পাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি তাদের সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় যে কোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও কার্যকর ভূমিকা স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বারবারই গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed