কর্মসংস্থান সৃষ্টি ও গৃহ নির্মাণে মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

কর্মসংস্থান সৃষ্টি ও গৃহ নির্মাণে মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

কর্মসংস্থান সৃষ্টি ও গৃহ নির্মাণে মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনীর দীঘিনালা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আর্ত মানবতার সেবায় কর্মসংস্থান সৃষ্টি, গৃহ নির্মাণ ও সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটটি।

জানা যায়, জোন অধিনায়কের দিকনির্দেশনায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

কর্মসংস্থান সৃষ্টি ও গৃহ নির্মাণে মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

দীঘিনালা উপজেলার অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের আবেদনের প্রেক্ষিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, বসতঘর মেরামতের জন্য টিন বিতরণ, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের পোশাক প্রদান এবং শিব চতুর্দশী পূজা উপলক্ষে সংশ্লিষ্ট পূজা কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হয়।

এই মানবিক সহায়তা কার্যক্রমে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টি ও গৃহ নির্মাণে মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

দীঘিনালা জোন কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক গড়ে তুলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, দীঘিনালা জোনের নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর প্রতি আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও দৃঢ় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed