সংসদ নির্বাচেন গুইমারা সেক্টরে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত ড্রোন ও কুইক রেসপন্স ফোর্স

সংসদ নির্বাচেন গুইমারা সেক্টরে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত কুইক রেসপন্স ফোর্স

সংসদ নির্বাচেন গুইমারা সেক্টরে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত ড্রোন ও কুইক রেসপন্স ফোর্স
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি গুইমারা সেক্টরের আওতাধীন খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সাতটি উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে এবং জনসাধারণ যেন নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার অপরাধ প্রতিহত করতে নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে, যারা গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছে।

সংসদ নির্বাচেন গুইমারা সেক্টরে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত ড্রোন ও কুইক রেসপন্স ফোর্স

গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের মোট ৩৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির সদস্যদের নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (RAT) ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান সেক্টর কমান্ডার।

কর্নেল মোঃ মিজানুর রহমান আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব পালন করবে। এ সময় তিনি সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও মানব পাচার প্রতিরোধে গণমাধ্যমের তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে গুইমারা সেক্টরের আওতাধীন দুর্গম ও সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির টহল, নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed