ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তিন বাহিনী প্রধানের গাজীপুর পরিদর্শন ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সফরকালে তিন বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তিন বাহিনী প্রধানের গাজীপুর পরিদর্শন ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় তিন বাহিনী প্রধান নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তিন বাহিনী প্রধানের গাজীপুর পরিদর্শন ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

তারা বলেন, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে সশস্ত্র বাহিনী জনগণের জানমাল ও ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করবে এবং যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকবে।

পরিদর্শনকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিন বাহিনী প্রধান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তিন বাহিনী প্রধানের গাজীপুর পরিদর্শন ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

এ সময় তারা মোতায়েনরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা ও সমন্বিত দায়িত্ব পালনের ওপর জোর দেন।

গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনী ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দেশব্যাপী নিরাপত্তা ও সহায়ক ভূমিকা পালন করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।