দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবকদের সঙ্গে জোন অধিনায়কের মতবিনিময়

দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবকদের সঙ্গে জোন অধিনায়কের মতবিনিময়

দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবকদের সঙ্গে জোন অধিনায়কের মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মাহাথেরো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন।

দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবকদের সঙ্গে জোন অধিনায়কের মতবিনিময়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা, অন্যান্য জনপ্রতিনিধি, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবকদের সঙ্গে জোন অধিনায়কের মতবিনিময়

তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকা উচিত আকাশছোঁয়া। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে জোন অধিনায়ক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম এবং খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল ও ভলিবল নেট বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয় পরিচালনার জন্য প্রতিষ্ঠানের সভাপতির হাতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অভিভাবকদের সঙ্গে জোন অধিনায়কের মতবিনিময়

এ সময় জোন অধিনায়ক আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে আগামীতেও স্থানীয় জনগণের পাশে থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed