সেনাবাহিনীকে ঘিরে এআই কনটেন্টে সতর্কতা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সেনাবাহিনীকে ঘিরে এআই কনটেন্টে সতর্কতা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সেনাবাহিনীকে ঘিরে এআই কনটেন্টে সতর্কতা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-জেনারেটেড বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে পড়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে ঘিরে নানা ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি কনটেন্ট প্রচার করা হচ্ছে, যার অনেকগুলোর বার্তা ইতিবাচক হলেও সেগুলো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রস্তুত বা অনুমোদিত নয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অননুমোদিত কনটেন্ট জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এসব কনটেন্ট দ্বারা প্রভাবিত বা বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত যেকোনো তথ্য, বার্তা বা ঘোষণার ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফায়েড ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ডিজিটাল প্ল্যাটফর্মে এআই-জেনারেটেড কনটেন্টের বিস্তার বাড়ার প্রেক্ষাপটে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে দায়িত্বশীল তথ্য গ্রহণের ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed