লংগদুতে উপজেলা প্রেস ক্লাব ভবন নির্মাণে সেনাবাহিনীর সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় উপজেলা প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের পক্ষ থেকে প্রেস ক্লাব ভবন সংস্কার ও নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ-এর সার্বিক নির্দেশনায় লংগদু জোনের জোন স্টাফ অফিসার (জেডএসও) মেজর আল জাকারিয়া জন উপজেলা প্রেস ক্লাবের জন্য ১৯ হাজার টাকা সমমূল্যের ৫ বান ঢেউটিন হস্তান্তর করেন।
লংগদু জোনের পক্ষ থেকে প্রদত্ত ঢেউটিন গ্রহণ করেন লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিয়া খান এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এসময় প্রেস ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন কমান্ডারের এমন মানবিক ও সহযোগিতামূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও কার্যকর প্রেস ক্লাব ভবন নির্মাণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গণমাধ্যমকর্মীদের কাজের পরিবেশ আরও উন্নত হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, সেনাবাহিনীর এ ধরনের সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনগণ ও সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।