জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত, সেনাবাহিনীর শ্রদ্ধা

জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত, সেনাবাহিনীর শ্রদ্ধা

জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত, সেনাবাহিনীর শ্রদ্ধা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (অব.)-এর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার সকালে সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত, সেনাবাহিনীর শ্রদ্ধা

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন যথাযথ সামরিক মর্যাদায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে অবস্থিত ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত, সেনাবাহিনীর শ্রদ্ধা

অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মসূচিতে অংশ নেন।

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই কিংবদন্তি সেনানায়কের আত্মত্যাগ ও নেতৃত্বের অবদান স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, জাতির স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।