প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়েই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র জানায়, বিদায়ী এ সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক এবং রাষ্ট্রের চলমান প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।