কক্সবাজার সৈকতে ব্যতিক্রমধর্মী সামাজিক আয়োজন, সচেতনতার বার্তা

কক্সবাজার সৈকতে ব্যতিক্রমধর্মী সামাজিক আয়োজন, সচেতনতার বার্তা

কক্সবাজার সৈকতে ব্যতিক্রমধর্মী সামাজিক আয়োজন, সচেতনতার বার্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যতিক্রমধর্মী সামাজিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান টেডোরিয়া ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় দিনব্যাপী প্রতিষ্ঠানটির এই আয়োজনে ছোট-বড়, শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সৈকত এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল টেডি মাস্কটের প্রাণবন্ত উপস্থিতি। তার সঙ্গে ছবি তোলা, খেলাধুলা ও আনন্দঘন পরিবেশ উপভোগ করতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিশেষ করে সমুদ্রপাড়ে বসবাসকারী শিশু ও জেলে পরিবারের সদস্যদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেওয়া হয়।

কক্সবাজার সৈকতে ব্যতিক্রমধর্মী সামাজিক আয়োজন, সচেতনতার বার্তা

কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সেবামূলক সংগঠন সার্বিক সহযোগিতা প্রদান করে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্যুরিস্ট পুলিশ। তাদের সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, “আমাদের লক্ষ্য ছিল আনন্দের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সমাজের সব শ্রেণির মানুষের মুখে হাসি ফোটানো। আমরা অত্যন্ত আনন্দিত যে এই উদ্যোগ সফল হয়েছে এবং মানুষের ইতিবাচক সাড়া পেয়েছি।”

টেডোরিয়া কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয় সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য মাসব্যাপী ফ্রি সার্ভিস। বাণিজ্যিক ও প্রমোশনাল সার্ভিসের আওতায়ও কাজ করে থাকে টেডোরিয়া।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed