ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে সামুদ্রিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে আরও এগিয়ে নিতে ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ ২০২৫) নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ বিশ্ববিদ্যালয় দেশের সামুদ্রিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি উন্নয়ন এবং গবেষণামূলক কার্যক্রমে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংশ্লিষ্টরা আরও জানান, একটি প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed