সুদানের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র

সুদানের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র

সুদানের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুদানের মুসলিম ব্রাদারহুডকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আনুষ্ঠানিকভাবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে গৃহযুদ্ধ চলছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে গোষ্ঠীটির ওপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার (৯ মার্চ) এক ঘোষণায় জানায়, সুদানের মুসলিম ব্রাদারহুডকে এখন থেকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী (এসডিজিটি) হিসেবে গণ্য করা হবে। আগামী সপ্তাহ থেকে এটি বিদেশি সন্ত্রাসী সংগঠন (এপটিও) হিসেবে পূর্ণ তালিকাভুক্ত হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, গোষ্ঠীটি বেসামরিক নাগরিকদের ওপর বর্বরোচিত সহিংসতা চালাচ্ছে এবং সুদানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নস্যাৎ করছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দাবি, সুদানের গোষ্ঠীটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসির) সরাসরি সমর্থন ও সহায়তা পাচ্ছে।

সুদানি সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার লড়াইয়ে মুসলিম ব্রাদারহুডের যোদ্ধারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে ‘গণহারে মৃত্যুদণ্ড’ কার্যকরের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দ্রুত স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প প্রশাসনের এই সাহসী পদক্ষেপ সুদানে অস্থিতিশীলতা তৈরিকারী শক্তিগুলোকে দমনে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে আরব বিশ্বের বেশকিছু দেশ এই গোষ্ঠীকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে আসছে।

১৯২৮ সালে মিশরে হাসান আল-বান্নার হাত ধরে প্রতিষ্ঠিত হয় মুসলিম ব্রাদারহুড। সংগঠনটি এখন পুরো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে বিস্তৃত একটি আদর্শিক নেটওয়ার্ক।

যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশগুলোতে ডানপন্থিরা বছরের পর বছর ধরে মুসলিম অভিবাসী সম্প্রদায় এবং ইসরায়েলের সমালোচকদের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের দানবীয় বা নেতিবাচক হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করে আসছে। এ ছাড়া কংগ্রেসে ট্রাম্পের কিছু কট্টরপন্থি মিত্রও দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করার আহ্বান জানিয়ে আসছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed