অরুণাচলে সামরিক গাড়ি খাদে পড়ে দুই সেনা সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় সামরিক বাহিনীর একটি গাড়ি খাদে পড়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৭ মার্চ ভারতের চীন সীমান্তসংলগ্ন রেড্ডি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। অপারেশন ‘স্নো লেপার্ড’-এর আওতায় সামরিক দায়িত্ব পালনের সময় গ্যালেমো থেকে তাকসিংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
নিহতদের মধ্যে একজন হলেন ৫৬ আর্টিলারি ব্রিগেডের অধীন ৯০৮ ফিল্ড রেজিমেন্টের নাইব সুবেদার কুলওয়ান্ত সিং এবং অপরজন ১৮ শিখ রেজিমেন্টের নায়েক প্রদীপ কুমার শর্মা। তিনি ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় গাড়ির চালক ৯০৮ ফিল্ড রেজিমেন্টের অমরজিত গুজ্জর সামান্য আহত হয়েছেন। তাকে ফিল্ড হাসপাতাল বোরারুপাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। একই সঙ্গে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।