টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৬৪ কোটি টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সীমান্তের সাকেরের ঘের এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, নাফ নদীর জীম্বংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা নদী সাঁতরে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া পানিরোধী একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে ৪ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম আরও জানান, পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *