সাংগ্রাই ও বিজু উপলক্ষে বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর উপহার বিতরণ

সাংগ্রাই ও বিজু উপলক্ষে বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর উপহার বিতরণ

সাংগ্রাই ও বিজু উপলক্ষে বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর উপহার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ষবরণ উৎসব সাংগ্রাই ও বিজু উৎসব উপলক্ষে বান্দরবানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার ও নগদ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান সদর জোনের আয়োজনে জোন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে মারমা ও চাকমা সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের মাঝে জোন অধিনায়কের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় বান্দরবান সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ.এস.এম মাইদুল ইসলাম এবং লেঃ এস.এম সাব্বির আযম উপস্থিত থেকে উপহার বিতরণ করেন।

সাংগ্রাই ও বিজু উপলক্ষে বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর উপহার বিতরণ

উপহার গ্রহণ করেন বান্দরবানের বিভিন্ন পাড়ার মারমা, চাকমা ও বড়ুয়া সম্প্রদায়ের নারী-পুরুষ। এ সময় উপকারভোগীরা সেনাবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, পার্বত্য জেলা বান্দরবানে ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনীর মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *