মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা, উপকৃত সহস্রাধিক মানুষ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা, উপকৃত সহস্রাধিক মানুষ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা, উপকৃত সহস্রাধিক মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ কর্মসূচি পরিচালনা করেছে। সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলার কুলপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মাসুদ খান।

কর্মসূচির আওতায় তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি স্থানীয় দুস্থ জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামকে অনুদান এবং একজন কিডনি রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

একই দিনে এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ-রেজওয়ান তৌফিক রিজভী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

কুলপাড়া, বিরেন্দ্র কার্বারীপাড়া, থাইপোইপাড়া ও চাকমা কুলপাড়াসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম এলাকাগুলো থেকে সহস্রাধিক মানুষ এ সেবা গ্রহণ করেন। দুর্গমতা সত্ত্বেও স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ খান।

এ সময় উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেলসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।