রাঙামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা, ঐক্যের আহ্বান

রাঙামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা, ঐক্যের আহ্বান

রাঙামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা, ঐক্যের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাতে শহরের বনরূপাস্থ আইসিআর পাবলিক লাইব্রেরি-তে এ সভার আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা, ঐক্যের আহ্বান

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে ঐক্যজোট।

রাঙামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা, ঐক্যের আহ্বান

তিনি আরও বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। রাষ্ট্র কাঠামোকে জবাবদিহিতার মধ্যে আনতে ও পরিবর্তনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছিলাম। সেই রাষ্ট্রকে নতুনভাবে গড়তে মানুষ গণভোটে রায় দিয়েছিল। আমরা বারবার সরকারকে বলছি এই গণভোটকে সম্মান দেখানোর জন্য। কিন্তু আমরা দেখছি এই গণভোট নিয়ে সরকারের অনীহা আছে। চূড়ান্ত পর্যায়ে মানুষের বিপক্ষে যাওয়ার মানসিকতাও দেখতে পাচ্ছি। এই বিষয়ে ১১ দলীয় ঐক্যজোটের আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তারুজ্জামান আরও বলেন, বাংলাদেশে বহু জাতিসত্তার বসবাস। তবে কিছু সংকট আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। রাঙামাটি একটি অপার সম্ভাবনাময় এলাকা। আমরা যারা সংসদ সদস্য আছি, এখনকার যে সংকট আছে তা জাতীয় পর্যায়ে কথা বলতে পারি। এটা বাংলাদেশের একটি অংশ। এই অঞ্চল নিয়ে নানা ষড়যন্ত্র আছে, সেগুলোকেও মোকাবিলা করতে হবে।

সভা সংশ্লিষ্টরা মনে করেন, এ মতবিনিময় সভা রাজনৈতিক অঙ্গনে নতুন সমন্বয় ও ঐক্যের বার্তা দেবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন জোটভিত্তিক কর্মকাণ্ড জোরদার হতে দেখা যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।