আর্টডক ডে-১ উপলক্ষ্যে মোমেনশাহীতে আর্টডক পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

আর্টডক ডে-১ উপলক্ষ্যে মোমেনশাহীতে আর্টডক পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

আর্টডক ডে-১ উপলক্ষ্যে মোমেনশাহীতে আর্টডক পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষ্যে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণামূলক উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আর্টডক ডে-১ উপলক্ষ্যে মোমেনশাহীতে আর্টডক পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

পরিদর্শনকালে তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এ ধরনের উদ্ভাবনে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি, তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল ও আধুনিক সামরিক ধারণা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন।

আর্টডক ডে-১ উপলক্ষ্যে মোমেনশাহীতে আর্টডক পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং, সামরিক সচিব, ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্বারোপের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের সক্ষমতা আরও যুগোপযোগী করে তুলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *